Latifpur Ashraful Ulum Alim Madrasah

EIN No: 109382
Code No: 11354
Established: 1982
EIN No: 123456
Code No: 1234
Established: 21/10/1990
Mobile: 01309-109382
Thursday, 01-10-2026
Today: Service Day
Service Time: 9:00am-4:00pm
Now: Open
Mobile: 01309-109382
Thursday, 01-10-2026
Today: Service Day
Service Time: 9:00am-4:00pm
Now: Open
প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠার উদ্দেশ্য মমতাজ উদ্দিন
মমতাজ উদ্দিন

সকল প্রসংশা ঐ মহান আল্লাহর জন্য যিনি মানুষ সৃষ্টি করেছেন অতঃপর তাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। অসংখ্য দরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারী পৃথিবীর শেষ নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি যিনি বিশ্ব মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন এবং যিনি আলেমদেরকে নিজের উত্তরাধীকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। প্রিয়সুধী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, একটি সুস্থ জাতি গঠন উন্নতির উচ্চ শিখরে পৌছাতে হলে একদল মানুষকে ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বয়ে বিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠা মাদ্রাসায় পড়তে হবে। দীনি শিক্ষা অর্জন ও সঠিক আমলের পাশাপাশি মানবিক মুল্যবোধ সম্পন্ন একদল দক্ষ আলেমে দ্বীন হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। যারা হবেন সমাজ পরিবর্তের মূল কারিগর। তারাই সমাজ থেকে নানান কুঃসংস্কার, বিদআত ও শিরকের মূলোৎপাটন করবে। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা, অন্যায় ও যুলুমের বিরুদ্ধে মূল ভুমিকায় থাকবে। এ জন্য দরকার মান সম্পন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তথা আধুনিক মাদ্রাসা। যেখানে শিক্ষক, অবিভাবক ও রাষ্ট্র সকলের সার্বিক সহযোগিতায় শিক্ষার পরিবেশ ও মান বজায় থাকবে। বর্তমান সময়ে সমাজের প্রতিটি স্তরে যেভাবে অপরাধ মুলক কর্মকান্ড ছডিয়ে পড়ছে এবং ইসলামের সঠিক আদর্শ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে যা অত্যন্ত কষ্টদায়ক। বিষেশত সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও নৈতিক অধঃপতন আমাকে প্রচন্ডভাবে ভাবিয়ে তোলে | সমাজের এ অবস্থা দূর করে, ইসলামী সমাজ বিনির্মান একদল দক্ষ আলেমে-দীন ব্যতিত সম্ভব নয়। তাই ইসলাম ও মুসলিম সমাজের সেই প্রয়োজন পুরণের লক্ষ্যে " লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসা " প্রতিষ্ঠা করা হয়েছে। পরিশেষে মহান আল্লাহর দরবারে এই দোয়া করি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে নিজ কুদরতে তার কক্ষপথে পরিচালনা করেন। আমিন, ইয়া রাব্বূল আলামীন।
>>>
সভাপতি
বাণী এড.মো: বেলায়েত হোসেন
এড.মো: বেলায়েত হোসেন

بسم الله الرحمن الرحيم “نحمده ونصلى على رسوله الكريم ” সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শোকরিয়া আদায় করছি, যিনি বিচার দিনের মালিক। সাথে সাথে হুজুর মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরণ যুগলে অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি যিনি সাইয়্যেদুল মোরছালীন উপাধিতে ভূষিত হয়েছেন। দ্বীনি শিক্ষা হলো আল্লাহ তায়ালা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কেননা আল্লাহ তায়ালা যাকে পছন্দ করেন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমান বিশ্বে ধর্মীয় জ্ঞান অর্জন বিচ্ছিন্ন কোন জ্ঞান অর্জন নয়। তা ইহকালীন ও পরকালীন উভয় জাহানের মুক্তির নির্দেশনা বিদ্যমান রয়েছে। এ কারণে দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিষয়ে সমানতালে অবদান রেখে যাচ্ছে। সেজন্য আমরা দেখি দ্বীনি শিক্ষা যত বাঁধা পেরিয়ে নিজস্ব স্বকীয়তায় এগিয়ে যাচ্ছে। আমরা দ্বীনি শিক্ষার প্রসারের একজন অংশীদার হতে পেরে গৌরবান্বিত। দ্বীনি শিক্ষার এ রকম একটি প্রতিষ্ঠান হলো - লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদরাসা। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মাদরাসার পাবলিক পরীক্ষার ফলাফল তথা ঈর্ষান্বিত ফলাফল অর্জনের ক্ষেত্রে ধারাবাহিকতার সাফল্যের যোগসূত্র বললে চলে। ইবতেদায়ী শিক্ষা সমাপণী মেধাবৃত্তি থেকে শুরু করে জেডিসি , দাখিল, আলিম পরীক্ষা সর্বক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের আলাদা অবস্থান রয়েছে। এ ক্রমবর্ধমান উন্নতিকে ধরে রাখতে ও বেগবান করতে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্যে আমরা চাই শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টাকে প্রবাহমান রাখতে। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা, কল্যাণমূলক উপদেশ ও গঠনমূলক সমালোচনা এবং দোয়া কামনা করছি।
>>>
অধ্যক্ষ
বাণী উছমান গণি
উছমান গণি

বিসমিল্লাহির রাহমানির রহীম , শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত সবুজ শ্যামল ছোঁয়ায় সবুজে ঘেরা গাজীপুর সিটি কর্পোরেশনের শ্রীপুর উপজেলায় ঐতিহ্যবাহী লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসাটি ১৯৮2 সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার আলো বিচ্ছুরণে অবিরাম সফলতার স্বাক্ষর রেখে চলেছে দ্বীনি এ শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জ্ঞানের শ্রেষ্ঠ মারকাজ হিসেবে পরিচিতি লাভ করেছে সর্বত্র। এ মাদ্রাসা হতে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভ করে দেশ-বিদেশ গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে খেদমত আঞ্জাম দিচ্ছে। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসাটি সর্বমুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসার এ ওয়েব সাইটটির আত্মপ্রকাশ।
>>>

প্রতিষ্ঠান সম্পর্কে কিছু অজানা কথা

০১. শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে চরিত্রবান ও সুন্নাতে নববীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে গড়ে তোলা । ০২.ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ ও সাফল্য অর্জনের জন্য যুগপযোগী ও সমন্বিত শিক্ষার ব্যবস্থা করা। ০৩.নীতি-নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড, শিরক-বিদ'আত ও কুসংস্কার থেকে মুক্ত করার লক্ষ্যে জ্ঞানের বিশুদ্ধ উৎস থেকে অর্জিত শিক্ষার প্রচার-প্রসার। ০৪.শিক্ষা ও সংস্কৃতিতে নৈতিকতা ও আধুনিকতার সমন্বয় সাধনের মাধ্যমে উৎকৃষ্ট পরিবেশে পাঠদানের ব্যবস্থা করণ। ০৫. আলোকিত সমাজ গঠনের নিমিত্তে সকলের জন্য শিক্ষা এবং মেধার বিকাশ ও লালন। ০৬.জ্ঞান-বিজ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ, আক্বীদা ও আমল চর্চায় সৎ, দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নবপ্রজন্ম তৈরি। ০৭.মানব সমাজকে তার সংস্কৃতি ও সভ্যতার প্রতি নির্দেশনার মাধ্যমে জাগতিক ও নৈতিক উন্নয়ন এবং জবাবদিহিতার চেতনায় অনুপ্রাণিত করা।

Teachers

24

Male Teachers

20

Female Teachers

4

Students

232

Boy Students

126

Girl Students

106

       Notice       
       Contact Us       
       Address       
CopyRight@ Latifpur Ashraful Ulum Alim Madrasah, 2026
Developed by@ eSource IT Ltd